Pathaan

সপ্তাহ পার করল ‘পাঠান’, এখনও ভিড় প্রেক্ষাগৃহে

নানান বয়সের দর্শক ‘পাঠান’-এর। দ্বিতীয় সপ্তাহেও সপরিবারে প্রেক্ষাগৃহমুখী দর্শক।

প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৭
Advertisement

‘পাঠান’ মুক্তির এক সপ্তাহ পরেও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়। বহু প্রতীক্ষা ও বিতর্কের পরে জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পেয়েছে ‘পাঠান’। চার বছর পরে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সঙ্গে সলমন খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন। হিন্দুত্ববাদীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও শাহরুখ ভক্তদের উচ্ছ্বাসে ‘পাঠান’ ভেঙেছে বলিউডের বহু রেকর্ড। উজ্জীবিত হয়ে উঠেছে বহু সিঙ্গল স্ক্রিন। প্রথম সপ্তাহে ছবির টিকিট পাননি অনেকেই। দ্বিতীয় সপ্তাহের গোড়াতে কলকাতার একটি সিঙ্গল স্ক্রিনে দেখা গেল ‘পাঠান’-এর বিভিন্ন বয়সের দর্শক, সকলেই শাহরুখকে দেখতে উদ্‌গ্রীব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement