Weather Forecast

আগামী সপ্তাহে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’, গতিবিধি জানাল আলিপুর হাওয়া অফিস

ইয়েমেনের বন্দর শহর মোখার নামে নামকরণ হয়েছে ঘূর্ণিঝড় মোকার।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২৩ ১৭:৫৪
Advertisement

আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। ধেয়ে আসতে পারে বাংলা এবং ওড়িশার দিকে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার আগে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলেও মৌসম ভবন সূত্রে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৬ মে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যা নিম্নচাপে পরিণত হবে ৭ মে। অন্য দিকে ৬ মে থেকে তাপমাত্রা বাড়ার সম্ভবনাও রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি ছুঁতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement