Pathaan

মুক্তির আগেই ৩ লাখ ছাড়াল ‘পাঠান’-এর প্রথম দিনের টিকিট বিক্রি

সব বিতর্ক পার করে ৪ বছর বাদে ‘পাঠান’ ছবিতে অ্যাকশন হিরোর ভূমিকায় প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭
Advertisement

কর্মজীবন ও ব্যক্তিজীবনে বহু টানাপড়েনের পর ‘পাঠান’ ছবি দিয়ে ভক্তদের কাছে ফিরছেন শাহরুখ খান। ছবিতে কিং খানের ফিরে আসা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। তার মধ্যেও ছবিকে ঘিরে বিতর্ক অব্যাহত। এর আগে ছবির নাম, ‘বেশরম রং’ গান, দীপিকার গেরুয়া বিকিনি-সহ নানান বিতর্ককে কেন্দ্র করে হিন্দুত্ববাদী, দক্ষিণপন্থীদের রোষানলে পড়েছে ‘পাঠান’। কয়েক বছর ধরেই শাহরুখ খানের বিরুদ্ধে যে ক্ষোভ দক্ষিণপন্থীদের মধ্যে জমা হয়েছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছে ‘পাঠান’কে কেন্দ্র করে। এসেছে প্রেক্ষাগৃহে আগুন লাগানোর হুমকি। কোর্টের নির্দেশে বদলেছে ছবির দৃশ্যায়নও। এই সবের মধ্যেই ‘পাঠান’-এর টিকিটের দাম পেরিয়ে গেছে ২০০০ টাকা, তাতেও চাহিদা কমেনি। এই সপ্তাহে মুক্তির আগেই ৩ লাখ ছাড়িয়েছে প্রথম দিনের টিকিট বিক্রি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement