Upcoming Bengali Film

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের ‘ঊর্মি’ এ বার বড় পর্দায়! চিনির ভূমিকায় মধুমিতা নাকি অন্বেষা?

তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়েছে। এরই মধ্যে এক ধাপে ছোট পর্দা থেকে বড় পর্দায়। ‘চিনি ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অন্বেষা হাজরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ২০:৩৫
Advertisement

ছোট পর্দা থেকে এ বার বড় পর্দার দিকে পাড়ি অন্বেষার। নেপথ্যে পরিচালক মৈনাক ভৌমিক। ‘এসভিএফ’–এর প্রযোজনায় ‘চিনি ২’-এ দেখা যাবে তাঁকে।

তবে কি মুখ্য চরিত্রে মধুমিতার জায়গায় অন্বেষা? অন্বেষা জানিয়েছেন, চিনির চরিত্রে মধুমিতাই বহাল রয়েছেন। তবে নিজের চরিত্র নিয়ে এখনই খোলসা করে কিছু বলতে নারাজ তিনি। ঊর্মি জানালেন, ‘এসভিএফ’ –এর তরফে যোগাযোগ করা হয়েছিল। এখনই চরিত্র সম্পর্কে বিশেষ কিছু বলা যাবে না।

Advertisement

ছোট পর্দায় ‘কাজল লতা’, ‘বৃদ্ধাশ্রম’, ‘চুনি পান্না’ –তে অভিনয় করেছেন ঊর্মি। সামনে এ বার নতুন চ্যালেঞ্জ। ছোট পর্দার মতো এখানেও বাজিমাত হয় কিনা এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement