ভোটের সময় গিয়ে রাস্তা, ড্রেন তৈরির প্রতিশ্রুতি দিলেও এখনও কোনও কাজ হয়নি। ‘দিদির দূত’ হয়ে সাঁইথিয়ার দেওয়াস গ্রামে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায়। যদিও শতাব্দীর দাবি, তিনি কোনও প্রতিশ্রুতি দেননি, সব কাজ তাঁর এমপি ল্যান্ডের আওতায় পড়ে না। স্থানীয় নেতৃত্ব গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন সাংসদ।