প্রিয়ঙ্কা চোপড়া বা কিয়ারা আডবাণীর মতো তাঁদেরও পছন্দ রাজস্থান। পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা তাই ঘুরে দেখছেন রাজস্থানের বিভিন্ন শহর। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের কোনও একদিন তাঁরা বিবাহসূত্রে আবদ্ধ হতে চলেছেন, সূত্রের খবর। বাগ্দান অনুষ্ঠানের দিন দু’জনেই পরেছিলেন সাদা রঙের সাবেকি পোশাক। বিয়ের দিন তাঁদের সাজ কেমন হবে, সকলে এখন তাকিয়ে সে দিকে।