ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। রেল সূত্রে জানা গেছে, প্রথমে করমণ্ডল এক্সপ্রেস বেলাইন হয়ে যায়, করমণ্ডলের এক্সপ্রেসের কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের লাইনে। সেই সময়ে সেই লাইন দিয়ে আসছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটিও বেলাইন হয়ে যায়। এখনও পর্যন্ত ৯০০ জনেরও বেশি যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।