Bonny Sengupta

বনিকে আবার ডাকল ইডি। কুন্তল-ঘনিষ্ঠের পার্লারে যেতেন কৌশানী?

বনির মা, অভিনেতা তথা পরিচালক সুখেন দাসের কন্যা, পিয়া সেনগুপ্ত একুশের নির্বাচনের আগে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন বনির দীর্ঘ দিনের প্রেমিকা, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৭:৪১
Advertisement

শুক্রবারই বনির নতুন ছবি ‘আর্চির গ্যালারি’ মুক্তি পাচ্ছে। সেই নিয়েই ব্যস্ত থাকার কথা ছিল অভিনেতার। কিন্তু আচমকাই পট পরিবর্তন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে টলিউডের এই অভিনেতাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, এই মামলায় ধৃত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে তাঁর নাম মিলেছে। বনির সঙ্গে কুন্তলের যোগাযোগ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অন্য তথ্য। একটি ছবি তদন্তের অভিমুখ টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের দিকে নিয়ে যায়। ছবিতে দেখা যায় কৌশানী বসে আছেন একটি সুসজ্জিত পার্লারে, ঘটনাচক্রে যে পার্লারের মালিক কুন্তল ঘোষ ঘনিষ্ঠ সোমা চক্রবর্তী। স্বভাবতই জল্পনা শুরু হয়, তবে কি নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তলের সঙ্গে বন্ধুত্ব ছিল কৌশানীরও? বা সোমার সঙ্গেও কি তাঁর আলাপ-পরিচয় ছিল?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement