প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: শুভাশিস
দোল যাত্রার দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর হাওয়া অফিস। আগামী ৬-৭ দিনে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।