সম্পাদনা: অলোক
বক্সিংয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ সোনা এল ভারতের ঘরে। রবিবার ফাইনালে ৭৫ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্যান পার্কারকে হারালেন লভলিনা বরগোঁহাই। একই দিনে ফাইনালে সোনা জেতেন নিখাত জ়ারিন। শনিবার ভারতের ষষ্ঠ বক্সার হিসাবে (পুরুষ এবং মহিলা মিলিয়ে) বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু। ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন সুইটি বোরা।