Left Front

শান্তির বার্তা নিয়ে পথে বামফ্রন্ট

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলার প্রতিবাদে পার্ক সার্কাস থেকে মিছিল বামেদের।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ২০:৪৮
Advertisement

সম্প্রতি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বেশ কিছু অঞ্চল। ব্যাহত হয় নাগরিক পরিষেবা, পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশবাহিনী ও র‌্যাফ। হাই কোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীর দিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই নামানো হয় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে শনিবার শান্তি রক্ষার বার্তা দিতে পথে নামল বামফ্রন্ট। পার্ক সার্কাস থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলায়। মিছিলে অংশ নেন রবীন দেব, কল্লোল মজুমদার-সহ অন্যান্য সিপিএম নেতারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement