kamarhati

কামারহাটির সমবায় ভোট ঘিরে তৃণমূল-সিপিএমের ঝামেলা! প্রাক্তন বিধায়ক মানসকে নিগ্রহের অভিযোগ

শনিবার ছিল কামারহাটি পুরসভার এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন। সেখানে তৃণমূল এবং সিপিএমের মধ্যে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি, প্রাক্তন বিধায়কের উপর চড়াওয়ের অভিযোগ উঠেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৫:৪২
Advertisement

তৃণমূল এবং সিপিএমের ঝামেলায় উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার কামারহাটিতে। পুরসভার এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক শিবিরের কর্মীদের বিরুদ্ধে। এমনকি, সেখানে ওই বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়কে নিরাপত্তারক্ষীরা নিগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

শনিবার কামারহাটি পুরসভার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। পুরসভা ভবনের গেটের ভিতরে এবং বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। কিন্তু তার মধ্যেই শুরু হয় অশান্তি। ভোট শুরুর আগেই গন্ডগোল শুরু হয়। সেই ছবি তুলতে গেলেই আক্রান্ত হতে হয় সংবাদমাধ্যমকেও। কয়েক জন সংবাদকর্মীর মোবাইল কেড়ে নেওয়া হয় এবং গন্ডগোলের ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement