প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
মঙ্গলবারই রেল ঘোষণা করে আবার চলবে আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় ১১৬ ঘণ্টা পর, বুধবার দুপুর ৩টে ২০ মিনিটে শালিমার থেকে ছাড়বে আপ করমণ্ডল এক্সপ্রেস। ঘোষণামাফিক বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছেড়েছে দুপুরে। তবে ৬ মিনিট দেরি হয়েছে। যাত্রীদের মধ্যে শুক্রবারের ঘটনারই আলোচনা শোনা গিয়েছে।