Kolkata Metro

গঙ্গার তলায় রেলমন্ত্রী, খতিয়ে দেখলেন মেট্রো-সুড়ঙ্গের কাজ

বুধবার কলকাতায় এসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার তলা দিয়ে মেট্রোর রুট পরিদর্শন করেন রেলমন্ত্রী।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১৫:০২
Advertisement

হাওড়া ময়দান এবং ধর্মতলার মধ্যে সংযোগ তৈরি করবে মেট্রোরেল। গঙ্গার নীচ দিয়ে চলবে মেট্রো। তারই প্রস্তুতি তুঙ্গে। এপ্রিলে মহড়া দৌড় হয়ে গিয়েছে। মেট্রো সূত্রে খবর, এ বছরের শেষে না হলেও, ২০২৪ সালের গোড়ায় চালু হয়ে যাবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রোপথ। কাজ কতটা এগোল, তা খতিয়ে দেখতে বুধবার অকুস্থলে হাজির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোরেলের জেনারেল ম্যানেজার এবং অন্য আধিকারিকদের সঙ্গে ট্রলিতে চেপে সফর করলেন গঙ্গার নীচের সুড়ঙ্গেও। অশ্বিনী এ দিন আশ্বাস দেন খুব শীঘ্রই এই সুড়ঙ্গের সুরক্ষা পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা। তার পরেই চালু হবে এই পথ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement