Courtesy

তৃণমূল-বিজেপি সৌজন্যের ছবি জামুড়িয়ায়, অগ্নিমিত্রাকে আশ্বস্ত করলেন জোড়াফুল বিধায়ক

বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার জামুড়িয়ার বিডিও দফতরে যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১৮:৪০
Advertisement

পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে রাজ্য জুড়ে অশান্তি। বিভিন্ন জেলা থেকে শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত বাংলার রাজনীতি। এর মধ্যেই অন্য ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার জামুড়িয়া বিডিও দফতরে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’ দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংহ। দলী। কর্মীদের শান্ত করে তিনি কথা বলেন অগ্নিমিত্রার সঙ্গে, আশ্বাস দেন নির্বিঘ্নে মনোনয়ন পর্ব ও নির্বাচন সম্পন্ন করার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement