দুর্ঘটনায় নিহত এ রাজ্যের যে চার জনের দেহ সোমবার এসেছে, তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাঁরা হলেন কুলপির অনিমেষ মণ্ডল, সাগরের স্বপ্না প্রামাণিক, বিষ্ণুপুরের বিশ্বনাথ চক্রবর্তী এবং বারুইপুরের সৌরভ রায়। কলকাতা প্রবেশের মুখে দ্বিতীয় হুগলি সেতুতে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন মমতা।