Ranbir Kapoor

‘আই লভ ইউ’, ইডেনে ভক্তের প্রস্তাবে সাড়া দিলেন রণবীর?

‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির প্রচারে কলকাতায় রণবীর কপূর। ইডেনে সাক্ষাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৬
Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে শোরগোলের মধ্যেই কলকাতায় রণবীর কপূর। ৭ মার্চ মুক্তি পেতে চলেছে রণবীর কপূর এবং শ্রদ্ধা কপূর অভিনীত নতুন ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। সেই ছবির প্রচারেই কলকাতায় বলি তারকা। ইডেনে এসে তিনি দেখা করে গেলেন সৌরভের সঙ্গে। এখানেই শেষ নয়। ইডেনে আয়োজিত হল সৌরভ একাদশ বনাম রণবীর একাদশের ‘ফ্রেন্ডলি ম্যাচ’। ততক্ষণে মাঠের বাইরে যেন মানুষের মেলা। পছন্দের তারকা এসেছেন ইডেনে, শুনেই খাতাকলম হাতে বাইরে ভিড় জমাতে শুরু করেন রণবীরের ভক্তরা। প্রায় ঘণ্টাখানেকের অপেক্ষা। ইডেন থেকে বের হওয়ার সময়ই ভক্তদের চিল চিৎকার। র-র-র-ণ-বী-র-র-র। র-র-র-ণ-বী-র-র-র। একটা অটোগ্রাফ প্লিজ! ভক্তদের নিরাশ করেননি বলিউডের হার্টথ্রব। গাড়িতে ওঠার আগে নিজেই এগিয়ে গেলেন ভক্তদের দিকে। তারপর হাতের ছোঁয়া, অটোগ্রাফ, নিজস্বী। বলি তারকার অটোগ্রাফ পেয়ে খুশিতে আত্মহারা ভক্তকুল।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement