সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। অনুষ্ঠান চলাকালীন বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে।