BBC Documentary on Modi

এ বারে আলিয়া! মাঠে প্রোজেক্টর লাগিয়ে বিবিসির তথ্যচিত্র দেখলেন পড়ুয়ারা

যাদবপুর ও প্রেসিডেন্সির পর আলিয়া। শহরের আরও এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নরেন্দ্র মোদীর উপর নির্মিত বিবিসির ‘বিতর্কিত’ তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করল ক্যাম্পাসে।

প্রতিবেদন: তীর্থঙ্কর

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ২২:০২
Advertisement

প্রধানমন্ত্রী মোদির উপর নির্মিত বিবিসির ‘বির্তকিত’ তথ্যচিত্র প্রদর্শনের সময় আলো নিভিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের সমর্থকেরা। তবে তার আগে যাদবপুরে নির্বিঘ্নেই দেখানো হয় তথ্যচিত্রটি। প্রেসিডেন্সি, যাদবপুরের পর এ বার তথ্যচিত্রটি প্রদর্শিত হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রোজেক্টর লাগিয়ে তথ্যচিত্রটি দেখলেন পড়ুয়ারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement