WBBSE Madhyamik Result 2023

এগিয়ে আসছে ২০২৪-এর মাধ্যমিক? পরীক্ষাসূচি জানাল মধ্যশিক্ষা পর্ষদ

শুক্রবার সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফলপ্রকাশের পরই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন পরের বছর কবে পরীক্ষা হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ২১:২৯
Advertisement

২০২৪ সালে এগিয়ে আসছে মাধ্যমিক। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। এ দিন সকাল ১০টায় পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলনে এ বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার পরেই তিনি আগামী বছরের পরীক্ষার সময়সূচি জানিয়ে দেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement