Weather

চৈত্রে চাঁদিফাটা রোদ, ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, সতর্ক করল মৌসম ভবন

আগামী ৫ দিন দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:১১
Advertisement

আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। চাঁদিফাটা রোদের সঙ্গে অসহনীয় গরম, আবহাওয়ার এমন রৌদ্ররূপ থাকবে চৈত্রের শেষ দিন পর্যন্ত। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৫ দিন দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ছত্তীসগঢ়ের মতো রাজ্যে দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গ এবং সিকিমের পার্বত্য অঞ্চলেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে এখনই দেশের কোথাও তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই, বুলেটিন প্রকাশ করে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement