waterlogging

বিদ্যালয়ের প্রবেশপথে একহাঁটু জল, পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসলেন শিক্ষক

সোমবার রাতের প্রবল বৃষ্টিতে পাণ্ডুয়ার প্রতিভা প্রাথমিক বিদ্যালয়ে জল জমে যায়। মঙ্গলবার স্কুলে এসে জল জমে থাকতে দেখে ছাত্রছাত্রীদের নিয়ে জিটি রোডের পাশেই চট পেতে বসে পড়েন শিক্ষক-শিক্ষিকারা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৯:২৫
Advertisement

সোমবার রাতে প্রবল বৃষ্টি হয় পাণ্ডুয়া জুড়ে। তাতেই জল জমে স্থানীয় সিমলাগড় প্রতিভা প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখে, বিদ্যালয়ের প্রবেশপথেই জল জমে গিয়েছে। স্কুলের মাঠে একহাঁটু জল দাঁড়িয়ে। স্কুলে ঢুকতে গেলে তাদের কাদা-জল পেরিয়ে ঢুকতে হবে। শিক্ষকেরা ঝুঁকি নিতে চাননি। বাধ্য হয়েই জিটি রোডের পাশে চট পেতে পড়ুয়াদের নিয়ে বসে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরাও। যদিও বেশ কিছু ক্ষণ পরে প্রশাসনের সহযোগিতায় পাম্প লাগিয়ে জল তুলে ফেলা হলে শুরু হয় পঠনপাঠন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement