গত শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকে।