২০২১ সাল। বিধানসভা ভোটের সময় শীতলকুচির জোরপাটকি গ্রামের স্কুলের বুথে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। ভোটের লাইনে দাঁড়িয়ে নিহত হন চার যুবক। আজও সেই শোক বয়ে বেড়াচ্ছে কোচবিহারের জোরপাটকির গ্রাম। বাড়ির উঠোনের বেদির সামনে দাঁড়িয়ে হার মানে চোখের জল। পাঁচ বছর পার। গ্রামের সরু রাস্তায় বাহিনীর গাড়ি ঢুকলেই আধখোলা দরজার আড়াল থেকে নীরবে তাকিয়ে থাকেন মানুষজন। ফের একটা ভোট দেবে শীতলকুচি। বিচার মিলবে এ বার?