IPL 2022

IPL Auction 2022: আইপিএল নিলামে কোন সাত জন পেতে পারেন সব চেয়ে বেশি দাম

১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। সেটাই ছিল আইপিএল নিলামে কোনও ক্রিকেটারের সব চেয়ে বেশি দর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫০
Advertisement

শনি ও রবিবার আইপিএল নিলামের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিয়ে হবে এই নিলাম। ১০ দলের নিলামে কোন কোন ক্রিকেটারের দিকে নজর থাকবে সকলের? কোন ক্রিকেটার পেতে পারেন সব চেয়ে বেশি দাম?

১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। সেটাই ছিল আইপিএল নিলামে কোনও ক্রিকেটারের সব চেয়ে বেশি দর। এ বারের নিলামে সেই রেকর্ড ভেঙে দিতে পারেন কারা? অনেকের মতে কুইন্টন ডি’কককে নিয়ে এ বারের নিলামে লড়াই হতে পারে বেশ কিছু দলের। এর ফলে তাঁর দর উঠতে পারে অনেকটাই। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দেওয়ায় সব দলের কাছেই সুযোগ থাকছে তাঁকে নেওয়ার।

Advertisement

বড় অঙ্কের টাকা পেতে পারেন ঈশান কিশন, শ্রেয়স আয়ার, ডেভিড ওয়ার্নাররাও। বেশ কিছু দলের অধিনায়ক প্রয়োজন। সেই কারণে দাম পেতে পারেন প্যাট কামিন্স, ওয়ার্নার, শ্রেয়সরা। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার মতো জোরে বোলারের দিকেও নজর থাকবে অনেকের। বড় দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে শিখর ধবনেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement