Telangana

বাসে দাঁড়ালেই বেঁকে যায় ঘাড়, চাকরিতে সমস্যা, ছ’ফুট ছয় ইঞ্চির কন্ডাক্টরের জন্য বিকল্প ব্যবস্থার নির্দেশ তেলঙ্গানা সরকারের

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হায়দরাবাদের মুশিরবাদের তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দফতর থেকে ৫ মে জারি করা হয়েছে এক সরকারি আদেশ। কর্তৃপক্ষ মেহদিপাতনাম ডিপোতে কর্মরত কন্ডাক্টর আমিন আহমেদ আনসারিকে আউট অফ ডেজ়িগনেশন (ওডি) বা নিয়োগপত্রের পদের বাইরে অন্য কোনও দায়িত্ব পালনের অনুমতি দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৭:৫৬

ছবি: সংগৃহীত।

লম্বায় ছ’ফুট ছয় ইঞ্চি। দাঁড়ালে মাথা গিয়ে ঠেকে বাসের ছাদে। ঘাড় সোজা করে দাঁড়াতে পারেন না তরুণ। এই উচ্চতাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এক কন্ডাক্টরের। উচ্চতার কারণে চাকরিতে জটিলতা দেখা দিয়েছে তাঁর। অস্বাভাবিক উচ্চতার কারণে বাসের ভিতরে দাঁড়িয়ে নিয়মিত টিকিট আদায় করা কঠিন হয়ে পড়ছিল তাঁর। তাই তাঁকে বদলি করা হল অন্যত্র।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হায়দরাবাদের মুশিরবাদের তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দফতর থেকে ৫ মে জারি করা হয়েছে এক সরকারি আদেশ। কর্তৃপক্ষ মেহদিপাতনাম ডিপোতে কর্মরত কন্ডাক্টর আমিন আহমেদ আনসারিকে আউট অফ ডেজ়িগনেশন (ওডি) বা নিয়োগপত্রের পদের বাইরে অন্য কোনও দায়িত্ব পালনের অনুমতি দিয়েছেন। আনসারির উচ্চতা ১৯৮ সেন্টিমিটার (ছ’ফুট ছয় ইঞ্চি)। তাঁকে এর আগেও এক বছরের জন্য ওডির দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ দেখা গিয়েছিল যে আরটিসি বাসের ভেতরে কাজ করতে বেজায় অসুবিধে হচ্ছিল তাঁর। ঘাড় বাঁকিয়ে চলাফেরা করতে হত।

২৮ এপ্রিল তার প্রাথমিক ওডি ডিউটির মেয়াদ শেষ হওয়ার পর তা নিয়ে কোনও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়নি। আনসারি তাঁর নিয়মিত দায়িত্বে ফিরে আসেন। এই সময়েই বাসের ভেতরে কাজ করার সময় ক্রমাগত ঝুঁকে থাকার কারণে তিনি ঘাড় ও পিঠে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন। আনসারির শারীরিক অবস্থা এবং উচ্চতার কারণে সৃষ্ট প্রতিবন্ধকতাগুলো বিবেচনা করে, টিজিএসআরটিসি তাঁকে ওডি ডিউটিতে পুনর্বহাল করেছে। নতুন নির্দেশিকা অনুসারে, প্রয়োজনের উপর নির্ভর করে বাসের পাস সেকশন বা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাস ডিপোতে কোনও দায়িত্বে বহাল করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন