Viral Video

‘এই নাও পিস্তল, আমাদের গুলি করো’, আগ্নেয়াস্ত্র বার করে আইসক্রিম বিক্রেতাকে অদ্ভুত নির্দেশ! ভিডিয়ো ছড়াতেই ব্যবস্থা পুলিশের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক আইসক্রিম বিক্রেতা একটি দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। গাড়িতে বসা কয়েক জন তরুণ আইসক্রিম খাচ্ছেন। বিক্রেতাই ভিডিয়োটি রেকর্ড করছিলেন বলে মনে হয়েছে। আইসক্রিম খেতে খেতে হঠাৎই পিস্তল বার করেন এক তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৬:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়িতে বসে আইসক্রিম খেতে খেতে হঠাৎ পিস্তল বার করে ফেললেন তরুণ! সামনে দাঁড়িয়ে থাকা আইসক্রিম বিক্রেতার হাতে পিস্তল তুলে দিয়ে গুলি করার নির্দেশ দিলেন। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক ও সমালোচনার ঝ়ড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আর তাতেই বেড়েছে জটিলতা। ভিডিয়োটি চোখে পড়ার পর আইনি পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক আইসক্রিম বিক্রেতা একটি দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। গাড়িতে বসা কয়েক জন তরুণ আইসক্রিম খাচ্ছেন। বিক্রেতাই ভিডিয়োটি রেকর্ড করছিলেন বলে মনে হয়েছে। তিনি গাড়ির আরোহীদের জিজ্ঞাসা করছেন যে, আইসক্রিমের স্বাদ তাঁদের পছন্দ হয়েছে কি না। গাড়িতে বসা এক বিক্রেতা উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করে বলেন, এই রকম আইসক্রিম আগে কখনও খাইনি।” কিছু ক্ষণ পরেই, সেই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বার করে বিক্রেতার উদ্দেশে বলেন, “পিস্তলটা নিয়ে আমাদের গুলি করুন।”

ভিডিয়োটি মদন মোহন সোনি নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়ার পর তা দেখে প্রতিক্রিয়া জানিয়েছে হাথরস পুলিশ। পোস্টেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিটি সার্কেল অফিসারের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, যথাযথ তদন্ত পরিচালনা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ জারি করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন