Bizarre

ডেলিভারি অ্যাপের মাধ্যমে বুক করে পার্সেল পাঠালেন তরুণী, নিতে এল না কেউই, পার্সেল খুলতেই চক্ষু ছানাবড়া কর্মীর!

এক মহিলা অ্যাপের মাধ্যমে এক সরবরাহকারী কর্মীকে জিনিসপত্র ডেলিভারির জন্য বুক করেছিলেন। কিন্তু এর পর যা ঘটেছিল তা কল্পনাও করতে পারেননি সরবরাহ কর্মী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রিয়জনের কাছে চটজলদি উপহার বা প্রয়োজনীয় কিছু পাঠাতে অ্যাপের মাধ্যমে ডেলিভারির পরিষেবা ভরসা। তাই বলে বাড়ির আবর্জনা দূরে ভ্যাটে ফেলে আসার জন্য গাঁটের কড়ি খরচ! এমন অদ্ভুত কাজই করলেন এক তরুণী। এক্স মাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়েছে যে এক মহিলা বাড়ির আবর্জনা ফেলার জন্য টাকা দিয়ে ডেলিভারি কর্মী বুক করেছেন। ভাইরাল হয়েছে সেই পোস্টটি।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, এক মহিলা অ্যাপের মাধ্যমে এক সরবরাহকারী কর্মীকে জিনিসপত্র ডেলিভারির জন্য বুক করেছিলেন। কিন্তু এর পর যা ঘটেছিল তা কল্পনাও করতে পারেনননি সরবরাহ কর্মী। নিদির্ষ্ট ঠিকানায় জিনিসটি সংগ্রহ করতে আসেন কর্মী। তরুণী তাঁর হাতে একটি কার্ডবোর্ডের বাক্স তুলেও দেন। ডেলিভারির জন্য প্রদেয় অর্থের কথা তুলতেই তরুণী কর্মীকে জানান তিনি অনলাইনে টাকা দিয়ে রেখেছেন। নিশ্চিন্ত হয়ে বাক্সটি নিয়ে বাইকে চড়ে বসেন ডেলিভারি কর্মী।

পার্সেলটি যে ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা সেই নির্দিষ্ট স্থানটিতে পৌঁছে হতবাক হয়ে যান ডেলিভারি কর্মী। সেখানে তাঁর জন্য কোনও প্রাপক অপেক্ষা করে ছিলেন না। কারণ সেই জায়গাটি আসলে একটি আবর্জনার স্তূপ। বিভ্রান্ত হয়ে তিনি তরুণীকে ফোন করে জিজ্ঞাসা করেন যে প্যাকেজটি কার কাছে দেবেন তিনি। সঙ্গে সঙ্গে ফোনের ওপার থেকে যা উত্তর পেলেন তাতে হতভম্ব হয়ে যান সরবরাহ কর্মীটিও। কারণ তরুণী তাঁকে বলেছিলেন ‘‘ভাই, ওটা ওখানে ফেলে দাও। সব আবর্জনা।’’

পোস্টটি ভাইরাল হতেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিকের মন্তব্য, ‘‘খাঁটি ভারতীয় উপায়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এখন মানুষ আবর্জনার ব্যাগের জন্যও অ্যাপ ডেলিভারি পরিষেবা ব্যবহার করছেন।” আবার কেউ কেউ এটিকে ডেলিভারি কর্মীর জন্য অসম্মানজনক বলে মনে করেছেন।

Advertisement
আরও পড়ুন