Uttar Pradesh

৬ দিনে চার সন্তানের জন্ম! বিরল প্রসবকাহিনি উত্তরপ্রদেশে, সকলেই জন্মাল ‘নরম্যাল ডেলিভারি’র মাধ্যমে

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সন্তানদের জন্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হওয়া সত্ত্বেও চিকিৎসকেরা ‘সিজ়ারিয়ান সেকশন’ না করে চারটি শিশুকেই স্বাভাবিক পদ্ধতিতে প্রসব করানোর সিদ্ধান্ত নেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১১:২০
In Uttar Pradesh a woman gives birth to four babies in 6 days

ছবি: এআই সহায়তায় প্রণীত।

পাঁচ দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি! চার সন্তানের মধ্যে দু’টি পুত্রসন্তান এবং দু’টি কন্যাসন্তান। চিকিৎসাজগতের এই বিরল ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এক বেসরকারি হাসপাতালে। তেমনটাই জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা। উত্তরপ্রদেশের লোধিপুর এলাকার ওই হাসপাতালের কর্মকর্তাদের মতে, সম্ভল জেলার ওভারি গ্রামের বাসিন্দা আমিনা গত ৯ মে ওই হাসপাতালে তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। পরে ১৪ মে তিনি আরও তিন সন্তানের জন্ম দিয়েছেন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সন্তানদের জন্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হওয়া সত্ত্বেও চিকিৎসকেরা ‘সিজ়ারিয়ান সেকশন’ না করে চারটি শিশুকেই স্বাভাবিক পদ্ধতিতে প্রসব করানোর সিদ্ধান্ত নেন।

আমিনার চিকিৎসায় থাকা চিকিৎসকদলের প্রধান শুভ্রা আগরওয়াল জানিয়েছেন, ওই হাসপাতালে এটিই প্রথম ঘটনা যেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে কম সময়ের ব্যবধানে চার সন্তানের জন্ম হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নবজাতকদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। আমিনাও সুস্থ আছেন বলে জানিয়েছেন শুভ্রা।

ঘটনাটি সারা উত্তরপ্রদেশে হইচই ফেলেছে। নেটমাধ্যমেও আলোড়ন ফেলেছে সেই ঘটনা। নেটাগরিকদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

Advertisement
আরও পড়ুন