Viral Video

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও ভাগ্নে! মারধরের পর মামার নির্দেশে বিয়ে দিলেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভি়ডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণের সঙ্গে গ্রামের এক বধূকে অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলেছেন গ্রামবাসীরা। তাঁদের ধরে রেখেছেন। মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। বধূ কিন্তু নাগাড়ে কেঁদে চলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৭:৫৮
Video claims youth with his maternal aunt caught inappropriately in Bihar, villagers arranged their marriage in a temple

ছবি: এআই সহায়তায় প্রণীত।

মামির সঙ্গে অবৈধ সম্পর্ক। অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরল মামা। মারধরের পর ভাগ্নের সঙ্গে বধূর বিয়েও দিলেন গ্রামবাসীরা। তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীর রোহুয়া গ্রামে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণের সঙ্গে গ্রামের এক বধূকে অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলেছেন গ্রামবাসীরা। তাঁদের ধরে রেখেছেন। মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। বধূ কিন্তু নাগাড়ে কেঁদে চলেছেন। মাঝেমধ্যেই মারধর চলছে। ভেসে আসছে কটূক্তি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ওই বধূ এবং তরুণ সম্পর্কে মামি এবং ভাগ্নে। হাতেনাতে ধরার পর তাঁদের স্থানীয় একটি মন্দিরে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় বলেও খবর। জানা গিয়েছে, যুগলের সম্মতিতেই তাঁদের বিয়ে দেওয়া হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ঘর কা কলেশ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকেই আবার ওই বধূর স্বামীর মানসিক অবস্থার কথা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন অসভ্যতা! পরকীয়ার ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘এই সব মজা দেখার জন্যই তো সমাজমাধ্যমে থাকা।’’

Advertisement
আরও পড়ুন