Viral Video

ভিড় ট্রেনের কামরায় তরুণীকে অশালীন স্পর্শ, তরুণকে একের পর এক চড় মেরে শিক্ষা দিলেন ‘বাঘিনী’! ভাইরাল ভিডিয়ো

তরুণ বহু বার ইচ্ছা করে কিছু করেননি, ধাক্কাধাক্কিতে লেগে গিয়েছে বলে সাফাই দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু তরুণী সে কথা বিশ্বাস করলেন না। উল্টে আরও জোরে মারতে লাগলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১০:২২
a woman beating a man inside of a train who allegedly touched her

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ট্রেনের কামরাভর্তি লোকজন। ভিড়ের মাঝে এক তরুণীকে অবাঞ্ছিত স্পর্শ করলেন এক তরুণ। তরুণীও গর্জে ওঠলেন। একের পর এক চড় মেরে চললেন তরুণকে। তরুণ বহু বার ইচ্ছা করে কিছু করেননি, ধাক্কাধাক্কিতে লেগে গিয়েছে বলে সাফাই দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু তরুণী সে কথা বিশ্বাস করলেন না। উল্টে আরও জোরে মারতে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের কামরাভর্তি লোকজন। ভিড়ের মাঝেই এক তরুণের গালে পর পর চড় বসিয়ে চলেছেন এক তরুণী। অভিযোগ, তিনি তরুণীকে খারাপ ভাবে স্পর্শ করেছেন। যদিও তরুণ সে অভিযোগ স্বীকার করছেন না। তিনি বার বার বলেই চলেছেন যে তেমন কিছু তিনি করেননি। কিন্তু তরুণী সে কথা মানতে নারাজ। তিনি তরুণের গালে একের পর এক চড় বসিয়েই চলেছেন। তরুণ হাত তুলে আটকাতে চাইলেও তরুণী থামছেন না। উল্টে তরুণকে চিৎকার করে হাত নামাতে বলছেন। তরুণীর পিছনে দাঁড়িয়ে থাকা তরুণ চুপচাপ দাঁড়িয়ে সেই ঘটনা দেখে চলেছেন। আশপাশের যাত্রীরাও নিঃশব্দে পুরো ঘটনাটি দেখে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩০ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। তরুণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে সমাজমাধ্যম। প্রশ্ন উঠেছে নারীসুরক্ষা নিয়েও।

Advertisement
আরও পড়ুন