Viral Video

সেনার পাইলট হতেই প্রেমিকাকে চমক! হেলিকপ্টারের সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিলেন ক্যাপ্টেন, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাপ্টেন ভরদ্বাজ আনুষ্ঠানিক ভাবে এক জন কমব্যাট হেলিকপ্টার পাইলট হিসাবে স্নাতক হয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৩:৩০
Video shows army pilot romantically proposes to girlfriend after convocation in Nashik Combat Army Aviation Training School

ছবি: এক্স থেকে নেওয়া।

মহারাষ্ট্রের নাসিকের কমব্যাট আর্মি অ্যাভিয়েশন ট্রেনিং স্কুলে তৈরি হল মিষ্টি মুহূর্ত। সদ্য আর্মি অ্যাভিয়েশন পাইলটের যোগ্যতা অর্জন করে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যও উদ্‌যাপনের সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন ভরত ভরদ্বাজ। বিমান চালনার প্রশিক্ষণ শেষ করার পরেই দীর্ঘ দিনের প্রেমিকা আরুশিকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিলেন তরুণ অফিসার। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাপ্টেন ভরদ্বাজ আনুষ্ঠানিক ভাবে এক জন কমব্যাট হেলিকপ্টার পাইলট হিসাবে স্নাতক হয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য, বন্ধু এবং অতিথিরা। তবে সমাবর্তন অনুষ্ঠানের পরেই সকলকে চমকে দেন ক্যাপ্টেন ভরদ্বাজ। একটি হেলিকপ্টারের সামনে প্রেমিকাকে ডেকে নিয়ে যান তিনি। তার পর সেখানেই হাঁটু মুড়ে বসে প্রেমিকার দিকে আংটি বাড়িয়ে দেন। প্রস্তাব দেন বিয়ের। প্রেমিকা আরুশি সম্মতি জানানোর পর তাঁর হাতে আংটিও পরিয়ে দেন ক্যাপ্টেন ভরদ্বাজ। সঙ্গে সঙ্গে হইহই করে ওঠেন ক্যাপ্টেনের পরিবারের সদস্য এবং সহকর্মীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এসএসবিক্র্যাক’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি। যুগলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মিষ্টি মুহূর্ত। যুগলকে শুভেচ্ছা জানায়। দেশের সুরক্ষায় ব্রতী থাকার জন্য ক্যাপ্টেনকে ধন্যবাদ।’’

Advertisement
আরও পড়ুন