Viral Video

নেশায় অচেতন দেখে বাঁচাতে ছুটে এলেন, জ্ঞান ফিরতে রক্ষক সেই তরুণীকেই ‘ভক্ষণের’ চেষ্টা তরুণের! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্ঞান ফেরার পর পরই ওই তরুণ তাঁকে সাহায্যকারী তরুণীকে বার বার চুমু খাওয়ার চেষ্টা করতে থাকেন। হতবাক হয়ে যান তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৫:৩১
Viral shows unconscious man trying to kiss woman who saved his life in knicks parade

ছবি: এক্স থেকে নেওয়া।

চারদিকে নীল-কমলা জার্সি পরা মানুষের ভিড়, ট্রাফিক লাইটের উপর ভক্তদের চড়ে বসা, চার্চ স্ট্রিটে অবাধে মদ্যপান এবং ম্যানহাটনের ডাউনটাউনে ধোঁয়ার কুণ্ডলী— নিউ ইয়র্ক নিকসের দীর্ঘ প্রতীক্ষিত এনবিএ চ্যাম্পিয়নশিপ মিছিল এমনিতেই ছিল বিশৃঙ্খলায় ভরা। তবে সেই উদ্‌যাপনের একটি চমকপ্রদ ঘটনা এখন সমাজমাধ্যম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্যারেডের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভিড়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন এক নিকস ভক্ত। তরুণকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন তাঁকে সাহায্য করতে ছুটে আসছেন। অনেকে চিকিৎসার জন্য চিৎকার করছেন। কিন্তু তরুণের জ্ঞান ফিরতেই অদ্ভুত কাণ্ড ঘটান তিনি। তাঁর সাহায্যে এগিয়ে আসা এক তরুণীকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই ব্যক্তি অতিরিক্ত মাদক সেবন করার কারণে জ্ঞান হারিয়েছিলেন। সেটা না জেনে তাঁকে সুস্থ করে তুলতে অনেকে ভিড় জমান। কিন্তু এর পর যা ঘটে, তা ওই গুরুতর চিকিৎসাজনিত জরুরি অবস্থাকে প্যারেডের অন্যতম এক দুর্ভাগ্যজনক ভাইরাল ঘটনার রূপ দিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্ঞান ফেরার পর পরই ওই তরুণ তাঁকে সাহায্যকারী তরুণীকে বার বার চুমু খাওয়ার চেষ্টা করতে থাকেন। হতবাক হয়ে যান তরুণী। অস্বস্তি পড়ে তরুণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বিতর্কেরও জন্ম দিয়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টারজ়ান’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তরুণের আচরণকে ‘জঘন্য’ আখ্যা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। তাঁর শাস্তির দাবিতেও সরব হয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রক্ষককেই ভক্ষণের চেষ্টা। সাহায্য করতে আসা তরুণীকে নিপীড়ন করার চেষ্টা ছিল জ্ঞান ফেরার পর তরুণের প্রথম প্রতিক্রিয়া।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘দয়া করে মনে রাখবেন, লোকটা প্রায় মারা যাচ্ছিলেন। ভাল মনের কিছু মানুষ তাঁকে সাহায্য করতে এসেছিলেন। কিন্তু তরুণ সেই উপকারের দাম খুব জঘন্য ভাবে দিলেন।’’

Advertisement
আরও পড়ুন