BJP Govt In West Bengal

পুনর্নিয়োগ পাওয়া আমলাদের উপর কোপ! সরতে হচ্ছে সরকারি বোর্ড এবং সংস্থার ডিরেক্টর ও চেয়ারম্যানদেরও

নির্দেশিকায় বলা হয়েছে, যে সব সরকারি আধিকারিক বা কর্মী অবসরের নির্ধারিত বয়স ৬০ বছর পেরিয়ে পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধির মাধ্যমে কাজ করছিলেন, তাঁদের সেই মেয়াদ অবিলম্বে শেষ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২০:২৭
All government officials of West Bengal who were working through re-employment or extension of service after retirement to terminate immediately

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৬০ বছরের পরেও মনোনীত পদে ছিলেন এমন আধিকারিকদের চাকরি বাতিল করে দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন বোর্ড, সংস্থা এবং সরকারি সংস্থায় নিযুক্ত মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারম্যানদের মেয়াদ অবিলম্বে শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে নির্দেশিকা জারি হয়েছে।

Advertisement

রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের সিনিয়র বিশেষ সচিব রাজ্যের সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের উদ্দেশে পাঠানো চিঠিতে লিখেছেন— যে সব সরকারি আধিকারিক বা কর্মী অবসরের নির্ধারিত বয়স ৬০ বছর পেরিয়ে পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধির মাধ্যমে কাজ করছিলেন, তাঁদের সেই বাড়তি চাকরির মেয়াদ অবিলম্বে শেষ করতে হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পরেই গত মঙ্গলবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ‍্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। অবসরের পরে ওই দুই আমলাকে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টা হিসাবে বিশেষ পদ দেওয়া হয়েছিল। রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, পূর্বতন সরকারের ‘ঘনিষ্ঠ’ বেশ কিছু আমলাকে অবসরের নির্ধারিত বয়স ৬০ বছর পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাতে ইতি টেনে দিলেন।

Advertisement
আরও পড়ুন