Bhangar Clash

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে আইএসএফ ও বিজেপি! বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়

পঞ্চায়েত বোর্ড দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। বিজেপি এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৮:০৩
Bhangar Clash

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। —নিজস্ব চিত্র।

আবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উত্তেজনা। বোধরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে মারামারি থেকে বোমাবাজিতে উত্তপ্ত হল এলাকা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।

Advertisement

২৮ সদস্যের ওই পঞ্চায়েত এত দিন তৃণমূলের দখলে ছিল। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তন হতেই অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি তোলে আইএসএফ। ওই দলের নেতা শাহাউদ্দিন সিরাজির দাবি, ২১ জন পঞ্চায়েত সদস্য তাঁদের পক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার বোর্ড গঠন করতে মিছিল করে অফিসে যাচ্ছিল আইএসএফ। তখনই বোমা ছোড়ে বিজেপির লোকজন। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের বেশ কয়েক জন কর্মীকে মারধর করা হয়েছে। টোটো, বাইক থেকে চারচাকা গাড়ি ভাঙচুর করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল। দুই পক্ষের অশান্তির মাঝে গিয়ে পৌঁছোয় ভাঙড় থানার পুলশবাহিনী। কিছু ক্ষণ পরে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। এখনও ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে টহলদারি চলছে এবং পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশ আধিকারিকেরা।

Advertisement
আরও পড়ুন