Bardhaman Medical College

বর্ধমান মেডিক্যাল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন ও নারী নিরাপত্তার বিষয়ে রোগীকল্যাণ সমিতির সঙ্গে বৈঠক বিধায়কের

মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজে বিজেপি বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্রের নেতৃত্বে রোগীকল্যাণ সমিতির একটি বৈঠক হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৪:১১
বর্ধমান মেডিক্যাল কলেজ।

বর্ধমান মেডিক্যাল কলেজ। ফাইল চিত্র।

২০২৪ সালে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক-পড়ুয়া ধষর্ণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। প্রতিবাদে সরব হয়েছিল সাধারণ মানুষ। যে প্রতিবাদ ভারতের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিল বিদেশেও। আর কোথাও যাতে এমন ঘটনা না ঘটে তাঁর জন্য রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগি হয়েছে রাজ্য সরকার।

Advertisement

মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজে বিজেপি বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্রের নেতৃত্বে রোগীকল্যাণ সমিতির একটি বৈঠক হয়। ওই বৈঠকে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়— হাসপাতাল চত্বরে আবর্জনা পরিষ্কার রাখা, চিকিৎসক থেকে গ্রুপ-ডি কর্মীদের নিরাপত্তা এবং লোকবলের ঘাটতি মেটানো ও পর্যাপ্ত আলোর অভাবের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পরিকাঠামো বিষয়ক উন্নয়ন— হাসপাতালে ট্রাফিক ও পার্কিং সমস্যার সমাধান, অ্যাম্বুল‍্যান্স পরিষেবার মতো বিভিন্ন বিষয়ের দিকেই নজর দিতে বলেছেন বিধায়ক।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা অগ্রবাল, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায়, হাসপাতাল সুপার তাপস ঘোষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম-সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা।

বৈঠক শেষে বিধায়ক মৌমিতা জানান, হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবার মান উন্নয়নে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। তাঁর কথায়, “রোগী ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

Advertisement
আরও পড়ুন