Mustafizur Rahman

রাজ্য কমিটিতে মোস্তাফিজুর

মোস্তাফিজুরের পাশাপাশি সিপিএমের মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক মোনালিসা সিন্হাকেও রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৭:৪৪
মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান। — ফাইল চিত্র।

দলের শূন্যের গেরো এ বার কাটিয়ে দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্র থেকে জয়ী বিধায়ক মোস্তাফিজুর রহমানকে (রানা) তাঁর কৃতিত্বের ‘স্বীকৃতি’ দিল সিপিএম। দলের রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য করা হল তাঁকে। মোস্তাফিজুরের পাশাপাশি সিপিএমের মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক মোনালিসা সিন্হাকেও রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা দেওয়া হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার থেকে শুরু হওয়া সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ক্ষমতা হারানোর পরেই তৃণমূল কংগ্রেস যে ভাবে অন্তর্দ্বন্দ্বে বিদীর্ণ হচ্ছে, তাতে বিজেপি-বিরোধী রাজনৈতিক পরিসরে বামেদের সুযোগ বাড়ছে এবং সেই লক্ষ্যে সক্রিয়তা বাড়ানোর কথা হয়েছে। বিধায়ক মোস্তাফিজুর অবশ্য বিধানসভায় ছিলেন, রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন