Abhishek Banerjee

অভিষেকের দুয়ারে এ বার ইডি! প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে তলব ১৫ জুন, তবে বাড়িতে ছিলেন না অভিষেক

এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল ইডি। বুধবার তাঁর কালীঘাটের বাড়িতে যান ইডি-র দুই আধিকারিক। ইডি সূত্রে খবর, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রে তাঁকে নোটিস দিতে গিয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৭:৩৬
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল ইডি। বুধবার তাঁর কালীঘাটের বাড়িতে যান ইডি-র দুই আধিকারিক। ইডি সূত্রে খবর, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রে তাঁকে নোটিস দিতে গিয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক। ওই সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৫ জুন প্রাথমিকের মামলার তদন্তের সূত্রে তাঁকে তলব করা হয়েছে।

Advertisement

তবে বুধবার বিকেলে ইডির আধিকারিকেরা যখন যান, তখন অভিষেক কালীঘাটের বাড়িতে ছিলেন না। তখন তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া দফতরে ছিলেন। তাই তাঁর হাতে নোটিস দিতে পারেননি ইডি আধিকারিকেরা।

প্রসঙ্গত, প্রাখমিকের নিয়োগ মামলার তদন্তে সিবিআই-এর চার্জশিটে অভিষেকের নাম ছিল। তবে অভিযুক্ত হিসাবে তাঁর নাম ছিল না। তা ছাড়া এই মামলার তদন্তে ইডি যে চার্জশিট দেয়, তাতেও ওঁর নাম ছিল। ইডি সূত্রে খবর, এই মামলার তদন্তের সূত্রে যৌক্তিক উপসংহারে পৌঁছোনোর জন্যই অভিষেককে ইডি দফতরে তলব করা হয়েছে। ওই দিন তাঁর বয়ান নথিবদ্ধ করা হতে পারে।

Advertisement
আরও পড়ুন