West Bengal Weather Update

দক্ষিণবঙ্গে গরম কমার সম্ভাবনা কম, কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুষ্ক উত্তর-পশ্চিমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৩২
Hot and humid condition over some districts of South Bengal and Thunderstorm activity over some districts of North Bengal

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই এখনই। গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে আপাতত এক সপ্তাহ। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের প্রভাব থাকলে, উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুষ্ক উত্তর-পশ্চিমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়র আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও তাতে তাপমাত্রার হেরফেরের সম্ভাবনাই কম।

উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবার আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সোমবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।

Advertisement
আরও পড়ুন