Police Investigation

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, আত্মঘাতী ‘নির্যাতিতা’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে কিশোরী আমতায় কালীপুজোর একটি অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে পেঁড়ো থানার এক সিভিক ভলান্টিয়ারও গিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০০:২৭

—প্রতীকী চিত্র।

এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগ। ঘটনার জেরে আত্মঘাতী ওই নাবালিকা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার হাওড়া গ্রামীণ পুলিশ জেলার আমতার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে কিশোরী আমতায় কালীপুজোর একটি অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে পেঁড়ো থানার এক সিভিক ভলান্টিয়ারও গিয়েছিলেন। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারই নাবালিকার ‘শ্লীলতাহানি’ করেন। বুধবার সকালে ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। ‘নির্যাতিতা’র পরিবারের পক্ষ থেকে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। থানা সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ও আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন