Ramendu Sinharay

রামেন্দুর বিএড কলেজ থেকে সরকারি ত্রাণ, সাদা থান, লাঠি-রড উদ্ধার! ‘নিখোঁজ’ তৃণমূলের প্রাক্তন বিধায়ক

গভীর রাতে কোটালপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে মজুত করে রাখা সরকারি ত্রাণসামগ্রী সরিয়ে ফেলা হচ্ছিল। রাতের অন্ধকারেও তা ধরে ফেলেন কয়েক জন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৭:০০
Ramendu Sinharay

কলেজ থেকে ত্রাণ উদ্ধারের ঘটনায় থানায় অভিযোগ দায়ের রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। —নিজস্ব চিত্র।

হুগলির ধনেখালির একটি বেসরকারি বিএড কলেজ থেকে সরকারি ত্রাণসামগ্রী, রড, লাঠি ও সাদা থান উদ্ধার! ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। বিজেপির বিক্ষোভ তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়ের কলেজ বলে পরিচিত বিএড কলেজে। সেই কলেজ আপাতত ‘সিল’ করে দিল পুলিশ।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে কোটালপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে মজুত রাখা সরকারি ত্রাণসামগ্রী সরিয়ে ফেলা হচ্ছিল। রাতের অন্ধকারেও সেটা ধরে ফেলেন কয়েক জন। অভিযুক্তদের আটকে রেখে ধনেখালি থানায় খবর দেন তাঁরা। তার মধ্যে তারকেশ্বরের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে স্লোগান ওঠে। ঘটনাস্থলে উপস্থিত হন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। তাঁদের বিক্ষোভের মাঝে কলেজে উপস্থিত হয় পুলিশ। ঘটনাক্রমে স্টোররুম থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রিপল, ডাস্টবিন, সাবান, বৈদ্যুতিক সরঞ্জাম থেকে লাঠি, রড সাদা থান।

বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দু সরকারি সামগ্রী লুট করে কলেজে মজুত করে রাখতেন। তা ছাড়াও রামেন্দুর বিরুদ্ধে তোলাবাজি, সরকারি প্রকল্প থেকে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ করেন তিনি। অন্য দিকে, কলেজের পাশের থাকা একটি ক্লাবে বিধায়ক কার্যালয় ছিল, সেটিও ‘সিল’ করে দিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, রামেন্দু-সহ বেশ কয়েক জন তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়কের অবশ্য খোঁজ মেলেনি।

Advertisement
আরও পড়ুন