Sakir Ali Arrested By NIA

তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামীকে গ্রেফতার করল এনআইএ! ৩ বছরের পুরনো মামলায় ধৃত রিষড়ার কাউন্সিলর

রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলি। সকালে তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তার পর গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:৪৭
Aparupa Poddar

শাকির আলি এবং অপরূপা পোদ্দার। —ফাইল চিত্র।

তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের কাউন্সিলর স্বামী শাকির আলিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

Advertisement

সূত্রের খবর, ২০২৩ সালে রিষড়ায় রামনবমীর একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলাটির তদন্তভার এখন এনআইএ-র হাতে। তার সূত্র ধরে মঙ্গলবার আরামবাগারে প্রাক্তন সাংসদের স্বামীকে তাঁর রিষড়ার বাড়ি থেকে পাকড়াও করেছেন গোয়েন্দারা।

হুগলির রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির। মঙ্গলবার চার ভ্যান সিআরপিএফ নিয়ে রিষড়ায় তাঁর বাসভবনের হানা দেয় এনআইএ। শাকির তখন বাড়িতেই ছিলেন। আরামবাগের প্রাক্তন সাংসদের বাড়ির সামনে ভিড় জমে যায়। খানিক ক্ষণ পরেই জানা যায়, গ্রেফতার করা হয়েছে শাকিরকে। তাঁর গ্রেফতারির প্রেক্ষিতে শাসকদলের নেতারা বলছেন, রিষড়ায় রামনবমীর সময় যে হিংসা হয়েছিল তা কাউন্সিলরের উস্কানিতেই হয়েছিল।

দু’বারের সাংসদ অপরূপাকে ২০২৪ সালের লোকসভা ভোটে টিকিট দেয়নি তৃণমূল। তা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন অপরূপা। তিনি দাবি করেছিলেন, মোটা অঙ্কের টাকার মালিক নন বলেই দল তাঁকে টিকিট দেয়নি। তবে তৃণমূলের সাধারণ কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন বলে জানিয়েছিলেন। অপরূপার স্বামী অবশ্য দীর্ঘ দিনের কাউন্সিলর।

অন্য দিকে, মঙ্গলবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইনের ঘনিষ্ঠ পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে সদস্য দাপুটে সুদর্শন বরকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিংহের দাবি, তাঁর দলের কর্মীদের মারধর, জোর করে জমি নিয়ে নেওয়া, পঞ্চায়েতে দুর্নীতি, দিল্লি রোডের পাশে কারখানা তৈরি থেকে তোলাবাজি-সহ নানা অভি অভিযোগ রয়েছে সুদর্শনের বিরুদ্ধে। সবচেয়ে বড় অভিযোগ, দলীয় কার্যালয়ে এক মহিলাকে ধর্ষণ করেছেন তিনি। মঙ্গলবারই ধৃতকে শ্রীরাপুর আদালতে হাজির করানো হবে।

Advertisement
আরও পড়ুন