Jangal Mahal Mini marathon

জঙ্গলমহলে খেলাধুলোর প্রসার ঘটাতে মিনি ম্যারাথনের আয়োজন পূর্ব বর্ধমান জেলা পুলিশের

শনিবার আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ির মাঠ থেকে শুরু হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথন শেষ হয় বারাসতের বইমেলা মাঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩০
জঙ্গলমহলে ম্যারাথন।

জঙ্গলমহলে ম্যারাথন। —নিজস্ব ছবি।

সবুজের বার্তা ও সুস্থ জীবনের আহ্বানকে সামনে রেখে জঙ্গলমহলে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং আউশগ্রাম থানার সহযোগিতায় এই প্রথম জঙ্গলমহলের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় আয়োজন করা হল এমন বৃহৎ দৌড় প্রতিযোগিতার।

Advertisement

শনিবার আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ির মাঠ থেকে শুরু হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথন শেষ হয় বারাসতের বইমেলা মাঠে। জঙ্গলমহলে এই প্রতিযোগিতার আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ এবং উন্মাদনা ছিল সাধরাণ মানুষের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই ধরনের উদ্যোগ শুধুমাত্র খেলাধুলোর প্রসার ঘটাবে না, পাশাপাশি জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের পরিচিতিও আরও বিস্তৃত হবে। মিনি ম্যারাথনের সূচনা করেন জেলাশাসক আয়েশা রানি। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ক দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম এবং পুলিশ ও এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হন পঞ্চানন বেরা, দ্বিতীয় আরিফ আলি এবং তৃতীয় অভিষেক। মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেন রেণু সিং, দ্বিতীয় পূজা বর্মা, তৃতীয় শম্পা গায়েন। মিনি ম্যারাথনে মোট ১,০৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যাঁদের মধ্যে মহিলা প্রতিযোগীর সংখ্যা ছিল দেড়শোর বেশি।

Advertisement
আরও পড়ুন