Swasthya Bhawan

কলকাতা মেডিক্যাল কলেজের সুপারকে রায়গঞ্জে পাঠাল স্বাস্থ্য ভবন, পরিবর্তে দায়িত্বে কে?

পরিবর্তে কলকাতা মেডিক্যাল কলেজের নতুন সুপার তথা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেলেন বর্তমানে সেখানকার জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক-চিকিৎসক শান্তনু সেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০১:৪৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ অঞ্জন অধিকারীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে বদলি করা হল। সোমবার স্বাস্থ্য ভবনের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement

সেখানে তিনি ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করবেন। পরিবর্তে কলকাতা মেডিক্যাল কলেজের নতুন সুপার তথা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেলেন বর্তমানে সেখানকার জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক-চিকিৎসক শান্তনু সেন। পরবর্তী কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত তাঁরা এই পদে বহাল থাকবেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Advertisement
আরও পড়ুন