LIC Sent Notice to Suruchi Sangha

দ্রুত খালি করতে হবে দুর্গাপুজো করার সেই জমি! সুরুচি সঙ্ঘকে নোটিস পাঠাল এলআইসি, না মানলে ‘আরও কড়া পদক্ষেপ’

নিউ আলিপুরে প্রতি বছর জাঁকজমক করে দুর্গাপুজো হয় সুরুচি সঙ্ঘের উদ্যোগে। ওই ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। ক্লাবের সচিব ছিলেন স্বরূপ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৫:০১
অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সুরুচি সঙ্ঘকে নোটিস।

অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সুরুচি সঙ্ঘকে নোটিস। — ফাইল চিত্র।

দ্রুত জমি খালি করতে হবে বলে কলকাতার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘকে নোটিস পাঠাল ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)। অভিযোগ, তাদের ২১ কাঠা জমি দখল করে দুর্গাপুজো করত ওই ক্লাব। এলআইসির তরফে জানানো হয়েছে, ১৮ জুলাইয়ের মধ্যে ক্লাবের জায়গা খালি করতে হবে। সেই মর্মে দেওয়ালে একটি নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিসে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement

নিউ আলিপুরে প্রতি বছর জাঁকজমক করে দুর্গাপুজো হয় সুরুচি সঙ্ঘের উদ্যোগে। ওই ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। সাধারণ মানুষের কাছে ওই পুজো ‘বিশ্বাস ব্রাদার্স’-এর। ক্লাবের সচিব ছিলেন স্বরূপ। তিনি এখন জেলে রয়েছেন। অভিযোগ, ক্লাবের পুজো যে জমিতে হত, তা আদতে এলআইসির। বিমা সংস্থার ২১ কাঠা জমি দখল করে ওই পুজো চলত বলে অভিযোগ। এই নিয়ে আলিপুর থানার দ্বারস্থ হয়েছিল এলআইসি। তাদের অভিযোগ, বেশ কয়েক বার ক্লাব কর্তৃপক্ষের কাছে জমি ফেরত চেয়েও লাভ হয়নি।

কলকাতার বারোয়ারি দুর্গাপুজো যে ক্লাবগুলি করে, তাদের মধ্যে অন্যতম সুরুচি সঙ্ঘ। গত বেশ কয়েক বছর ধরে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর পুজোর উদ্বোধন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরুচির দুর্গাপুজো মানেই পূর্বতন শাসকদলের প্রভাবশালীদের সমাগম দেখা যেত মণ্ডপে। এই সুরুচি সঙ্ঘ ক্লাব নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই ক্লাবে দু্র্নীতি চলত। এক মহিলা রিজেন্ট পার্ক থানায় স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছিলেন, তাঁকে একা ওই ক্লাবে দেখা করতে বলেছিলেন প্রাক্তন মন্ত্রীর ভাই। সচিব স্বরূপের গ্রেফতারির পরে ওই ক্লাবে ভাঙচুর চালানো হয়েছিল। সুরুচি সঙ্ঘের হোর্ডিং, পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলা হয়। এ বার ক্লাবকে জমি ফেরাতে নোটিস পাঠাল এলআইসি।

Advertisement
আরও পড়ুন