NIA in Bhangar

ভাঙড়ে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত পাকড়াও এনআইএ-র হাতে, হামলায় নিহত হন এক, জখম হয়েছিলেন তিন

গত মার্চ মাসে দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:২৫
NIA Arrest Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভাঙড় বোমা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল এনআইএ। রবিবার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে পাকড়াও হয়েছেন অহিদুল ইসলাম মোল্লা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এনআইএ-র হাতে ধৃত অহিদুলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায়।

গত মার্চ মাসে দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার এনআইএ জানিয়েছে, অহিদুল বিস্ফোরণ মামলার অন্যতম ষড়যন্ত্রী। তদন্তে উঠে এসেছে বোমা তৈরি থেকে হামলার ছক, সবেতেই তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ। এ নিয়ে তদন্ত চলছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।

Advertisement
আরও পড়ুন