West Bengal Assembly Election 2026

মিছিলে জেসিবি ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধেও পদক্ষেপ! কর্তব্যে গাফিলতিতে ছাড় পাবে না পুলিশও: সিপি অজয় নন্দ

লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। এই বৈঠকে বিএসএফ-এর আধিকারিকেরাও থাকতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১২:০৪
লালবাজারে সাংবাদিক বৈঠক করছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

লালবাজারে সাংবাদিক বৈঠক করছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। —নিজস্ব চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১২:০৪ key status

কেন্দ্রীয় বাহিনীর তরফে কী বলা হল?

কেন্দ্রীয় বাহিনীর তরফে এক আধিকারিক বলেন, “সুরক্ষার জন্য যা করার করা হবে। আমরা সতর্ক আছি। কোনও নাগরিক যেন ভয় না-পান। কোথাও কোনও ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছেন এমন নয়। আমরা সতর্ক রয়েছি। আমাদের যা করণীয়, সেটা করছি।” 

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:৫৮ key status

কী বললেন মমতার বাড়ির নিরাপত্তা নিয়ে

সিপি জানান, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়েছে। তিনি এ-ও জানান যে, সিকিয়োরিটি ডায়রেক্টরেট বাকিটা ঠিক করবে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:৩০ key status

পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও পদক্ষেপ

কলকাতার সিপি জানান, পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও বিভাগীয় স্তরে পদক্ষেপ করা হবে।

লালবাজারের সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক।

লালবাজারের সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:২৯ key status

গ্রেফতার ৮০ জন

কলকাতার পুলিশ কমিশনার বলেন, “৮০ জনকে গ্রেফতার করেছি। অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:২৮ key status

ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হলে পদক্ষেপ

কলকাতার সিপি জানান, হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ। 

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:২৬ key status

অনুমতি নিয়ে বিজয়মিছিল করতে হবে

বিজয়মিছিল করতে হলে আগাম অনুমতি নিতে হবে। জানালেন কলকাতার পুলিশ কমিশনার। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:২৫ key status

যে কোনও সমস্যায় ফোন করার পরামর্শ

যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এখন ৬৫ কোম্পানি বাহিনী আছে। 

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:২৩ key status

জেসিবি নিয়ে মিছিল করা যাবে না

জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। একই সঙ্গে তিনি জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:২০ key status

গুজবে কান না-দেওয়ার বার্তা

কলকাতার সিপি বলেন, “ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।”

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:১৯ key status

সাংবাদিক বৈঠক করছেন কলকাতার পুলিশ কমিশনার

লালবাজারে সাংবাদিক বৈঠক করছেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন