Mass Resignation

ইস্তফা শিউলি পঞ্চায়েতেও

এ বার ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ-সহ আট জন সদস্যও শুক্রবার ব্যারাকপুর (২)-এর বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৬:৩৪

— প্রতীকী চিত্র।

তৃণমূলের বিভিন্ন পদাধিকারীদের ইস্তফার হিড়িক পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। একের পর এক পুরসভা, পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদে থাকা নেতারা ইস্তফা দিচ্ছেন। মোহনপুর, মামুদপুর, জেটিয়ার পর এ বার ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ-সহ আট জন সদস্যও শুক্রবার ব্যারাকপুর (২)-এর বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ৩০ জন সদস্যের শিউলি গ্রাম পঞ্চায়েতে বাকি তৃণমূল সদস্যেরাও ইস্তফা দেবেন বলে সূত্রের খবর। এই পঞ্চায়েতে দু’জন সিপিএমের এবং তিন জন বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। কিছু দিন আগেই সংলগ্ন মোহনপুর পঞ্চায়েত ও ব্যারাকপুর পুরসভার বোর্ড ভেঙেছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবিতে পঞ্চায়েত ও পুরসভাগুলিতে অচলাবস্থা তৈরি হয়েছে। জনপ্রতিনিধিরা হয় এলাকাছাড়া, না হয় কাজে যোগ দেওয়া বন্ধ করেছেন। একের পর এক পদত্যাগে নাগরিক পরিষেবা শিকেয় উঠেছে। সাম্প্রতিক বৃষ্টিতে বেহাল অবস্থা বহু জায়গায়। আবর্জনা পরিষ্কার হচ্ছে না বলেও অভিযোগ।

আরও পড়ুন