সরাসরি
West Bengal Election 2026 Results

জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, তপসিয়া ও তিলজলার ঘটনায় এফআইআর পুলিশের

ফলপ্রকাশের দু’দিন পরেও রাজ্যে ভোট-পরবর্তী হিংসা চলছেই। মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:৪৭
আসানসোলে তৃণমূলের একাধিক কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

আসানসোলে তৃণমূলের একাধিক কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে। —নিজস্ব চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:৫০ key status

ক্যানিংয়ে অশান্তি!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাখালতলা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, রাতারাতি দল বদলে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেত্রী রহিমা লস্কর ওরফে বেবি। বুধবার তাঁর নেতৃত্বে এলাকায় ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে হামলারও অভিযোগ উঠেছে। বুধবার সকাল থেকেই পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছোতেই তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।  পুলিশের একাধিক গাড়িও ভাঙচুর করা হয়।

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:৪৭ key status

হিংসা রুখতে কড়া বার্তা কলকাতা পুলিশের

বেলা ১১টা নাগাদ লালবাজারে সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “ “ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।” তিনি জানান, জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। একই সঙ্গে তিনি জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:৩৭ key status

খড়্গপুরেও তৃণমূল কার্যালয়ে হামলা

খড়্গপুর গ্রামীণ বিধানসভা এলাকায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। 

timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১০:১৭ key status

কড়া বার্তা জ্ঞানেশের

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতে বলেছেন জ্ঞানেশ। সর্বদা নজরদারি চালাতে বলা হয়েছে জেলাশাসক এবং পুলিশকর্তাদেরও।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:১৮ key status

রাজ্যে অব্যাহত ভোট-পরবর্তী হিংসা

ফলপ্রকাশের দু’দিন পরেও রাজ্যে ভোট-পরবর্তী হিংসা চলছেই। মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার আসানসোল কোর্ট মোড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই আগুনের ফলে এক কেকের দোকানেও আগুন লেগে যায়। এর পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজ়া, কুমারপুর, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি এবং বার্নপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমনকি কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে বলে খবর। বিজেপি এই ঘটনার দায় স্বীকার করেনি। নির্বাচনের ফলাফলের দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করে আসছেন যে, এইসব ঘটনা দলের কোনও কর্মী করছেন না। তাঁদের দাবি, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে অশান্তি পাকানোর চেষ্টা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন