Mob Lynching

চোর সন্দেহে এক যুবককে মারধর, খড়্গপুর থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছোয় খড়্গপুর থানার পুলিশ। আটক যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধর করার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল খড়্গপুর থানা অন্তর্গত পাঁচপাড়া গ্রামে। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিষ্ণপুরের সবং ব্লকের বাসিন্দা ওই যুবক সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ভুলবশত ওই গ্রামে ঢুকে পড়েন। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে চোর সন্দেহে আটকে আলোকস্তম্ভে বেঁধে ফেলে। এর পর শুরু হয় মারধর। আটক যুবক তাঁদেরকে হাতজোড় করে মিনতি করলেও তাঁকে দীর্ঘ ক্ষণ আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছোয় খড়্গপুর থানার পুলিশ। আটক যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এক যুবককে চোর সন্দেহে মারধর করার অভিযোগ উঠেছিল। কর্মস্থলের তথ্য দেখিয়েও রেহাই পাননি তিনি। বেধড়ক মারধরের জেরে মৃত্যু ওই যুবকের। একের পর এক ঘটনায় আরও কড়া হয়েছে পুলিশ। তারা জানায়, এলাকায় যে বা যাঁরা গুজব রটাবেন তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement
আরও পড়ুন